সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই কেজি সোনা উদ্ধার শাহজালালে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • / 208

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ২২টি সোনার বার ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকার কাস্টমস কর্মকর্তারা। আটক যাত্রীরা হলেন-আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ও সাইফুল ইসলাম। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সাজ্জাদ হোসেন জানান, বাংলাদেশ বিমানের বিজি ২২২, নম্বরের  একটি ফ্লাইট গতকাল দুপুর ১২ টার দিকে মাসকাট থেকে সিলেট হয়ে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রীর ল্যাগেজ থেকে ২ কেজি ৫৬০ গ্রাম সোনা (২২টি বার) ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনা ও মোবাইল ফোনের মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

আড়াই কেজি সোনা উদ্ধার শাহজালালে

আপডেট টাইম : ১২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯