সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • / 131

৭১: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হতাহতের ঘটনায় সর্বদা খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী। এছাড়া অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। সবাই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের মুয়াজ্জিনও।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে প্রথম জুয়েল নামে এক শিশুর মৃত্যু হয়। এরপর রাতে ও সকালে বাকিদের মৃত্যু হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এদিকে বিস্ফোরণে মসজিদের দুই টনের ছয়টি এসির সবগুলোর যন্ত্রাংশ বেরিয়ে গেছে। মসজিদের ফ্যানগুলো বাঁকা হয়ে গেছে। বিস্ফোরণে মসজিদের ভেতরে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মসজিদের ভেতরে অনেক লোক দগ্ধ হয়ে পড়ে রয়েছেন। মসজিদের ফ্লোরে রক্তে ভাসছে। মনে হয়েছে ধ্বংসস্তুপ এক মসজিদ।facebook sharing button 

Tag :

শেয়ার করুন

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

আপডেট টাইম : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০