পাবনার ঈশ্বরদী থানার মুলাডুলি ইউনিয়নে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন
- আপডেট টাইম : ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 1
গত ১৯ তারিখে মুলাডুলি ইউনিয়নের নিগর হাটা গ্রামে এই ঘটনা ঘটে। পাঁচ বছরের শিশু ধর্ষণের ১২ দিন অতিবাহিত হলেও এখনো ধর্ষক গ্রেপ্তার হয়নি।
ধর্ষক একই গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোবারক হোসেন । ধর্ষণ হওয়া শিশুর পারিবারিক সূত্রে জানা যায় মোবারক কে পালাতে সাহায্য করে একই এলাকার মেম্বার। এই নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এই সূত্রে রবিবার সকাল ১১ ঘটিকার সময়, মুলাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এবং স্থানীয় সাধারণ জনগন মানববন্ধন করেন।
এই ধর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। প্রশাসনিক কোন ভূমিকা দেখাও যায় নি তাই এই মানববন্ধনটি করে। মানববন্ধনে তাদের দাবি, ধর্ষণকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার কথা বলেন।
পরবর্তীতে যেন এমন কোন ঘটনা না ঘটে এমনটাই দাবি করে তারা। এছাড়াও ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছঃ মাফরুহা পারভীন ৫ বছরের শিশু ধর্ষণের নরপশু মোবারক কে গ্রেফতার করার ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন ।
সিনিয়র রিপোর্টার (পাবনা) : সবুজ মাহামুদ












