ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

‎পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। ‎

‎‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। ‎

সবুজ মাহামুদ/ নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬