সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 31

ছবি: সংগৃহীত

আজ সোমবার (৬ অক্টোবর) বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। দীর্ঘ তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুরা এই পূর্ণিমা উদযাপনের মাধ্যমে তাদের বর্ষাবাসের সমাপ্তি ঘোষণা করেন।

বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়। দিনব্যাপী আয়োজনসমূহের মধ্যে রয়েছে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা এবং বর্ণাঢ্য ফানুস ওড়ানো। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই বিভিন্ন বিহারে শুরু হয় বৌদ্ধদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন প্রবারণা পূর্ণিমা উদযাপনের বিশেষ আয়োজন করেছে। ফেডারেশনের সূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাড়ে ৬টায় আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব পালিত হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

আপডেট টাইম : ০৬:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫